Logo

আমি ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন: মিজানুর রহমান আজহারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১
আমি ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন: মিজানুর রহমান আজহারী
ছবি: সংগৃহীত

নিজের ভোটাধিকার প্রয়োগের কথা জানিয়ে সবাইকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।”

বিজ্ঞাপন

এর একদিন আগে, বুধবার (১১ ফেব্রুয়ারি), সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরেক পোস্টে বলেন, ভোটার হিসেবে সৎ ও যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দেওয়া নাগরিকের কর্তব্য।

একই সঙ্গে বিজয়ী প্রার্থীরও নৈতিক দায়িত্ব হলো জনগণের সেই আস্থার মর্যাদা রক্ষা করা। তিনি উল্লেখ করেন, জেনে-শুনে অসৎ বা অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া যেমন আস্থার খেয়ানত, তেমনি দায়িত্ব পাওয়ার পর সুশাসন ও জনগণের অধিকার নষ্ট করাও খেয়ানতের শামিল।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে ‘জুলাই সনদ’ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রশ্নে একটি গণভোটও নেওয়া হচ্ছে। ভোটাররা কেন্দ্রগুলোতে গিয়ে দুটি পৃথক ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন।

একটি ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের জন্য, যেখানে ভোটাররা তাদের পছন্দের সংসদ সদস্য প্রার্থীর প্রতীকে ভোট দিচ্ছেন। অন্য ব্যালটটি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের জন্য, যেখানে প্রস্তাব বাস্তবায়নে সমর্থন আছে কি না—সে বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিচ্ছেন ভোটাররা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD