Logo

টেস্ট র‍্যাঙ্কিংয়ে কোহলিকে টপকে গেলেন লিটন

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২২, ১৫:৩৩
টেস্ট র‍্যাঙ্কিংয়ে কোহলিকে টপকে গেলেন লিটন
ছবি: সংগৃহীত

ইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। এতে দেখা যায়, ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ থেকে ১২ নম্বরে এসেছেন লিটন।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খুব একটা ভালো করতে না পারলেও শেষ ইনিংসে হাঁকিয়েছিলেন ফিফটি করেছিলেন  লিটন দাস। তাতেই  আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতীয় তারকা বিরাট কোহলিকে পেছনে ফেললেন লিটন।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠেছেন লিটন দাস।

বিজ্ঞাপন

বুধাবার (২৮ ডিসেম্বর) আইসিসি  র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। এতে দেখা যায়, ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ থেকে ১২ নম্বরে এসেছেন লিটন। অপরদিকে কোহলি দুই ধাপ নেমে ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন আছেন ১৪ নম্বরে।

বিজ্ঞাপন

৯৩৬ রেটিং পয়েন্টে নিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা মার্নাস লাবুশানে। ৮৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দুয়ে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। স্টিভেন স্মিথ তিন ও ট্রাভিস হেড চারে অবস্থান করছেন। জো রুটের অবস্থান পাঁচে।

সেরা দশের অন্য ব্যাটাররা হলেন ঋষভ পন্থ,  কেন উইলিয়ামসন, দিমুথ করুণারত্নে, রোহিত শর্মা ও উসমান খাজা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD