Logo

আমাকে নিষিদ্ধ করলে রেফারিকে জেলে নেওয়া উচিত: কাভানি

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জানুয়ারি, ২০২৩, ০৯:৫৪
আমাকে নিষিদ্ধ করলে রেফারিকে জেলে নেওয়া উচিত: কাভানি
ছবি: সংগৃহীত

রেফারি সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠেই ভিএআর মেশিনে আক্রমণ করায় ফিফার ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক শাস্তি পেতে পারেন কাভানি।

বিজ্ঞাপন

সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপ ফুটবল থেকে অনেকটা হতাশা নিয়ে বাদ পড়ে উরুগুয়ে। দলটির অনেকেই মনে করে, শেষ ম্যাচে  রেফারির কিছু ভুল সিন্ধান্তের কারণেই তাদের বিদায় নিতে হয়েছে। তাদের মধ্যে সব থেকে বেশি ক্ষোভ ঝেড়েছিলেন দলটির ফরোয়ার্ড এদিনসন কাভানি।

রেফারি সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠেই ভিএআর মেশিনে আক্রমণ করায় ফিফার ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক শাস্তি পেতে পারেন কাভানি। যদি তিনি শাস্তি পান, তাহলে রেফারিকে জেলে নেওয়া উচৎ বলে মনে করেন এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাভানি বলেন, 'ভিআরে আক্রমণ করার জন্য যদি তারা আমাকে নিষিদ্ধ করে তবে রেফারিকে জেলে নেওয়া উচিত। কারণ ভিএআর, পেছনে থাকা ক্যামেরা ও রেফারিরা এই সিদ্ধান্ত (মাঠের) নিতে পারে না।'

বিজ্ঞাপন

গত ডিসেম্বরের ২ তারিখে বিশ্বকাপের গ্রুপপর্বে ঘানার বিপক্ষে খেলতে নেমে ঘটনা ঘটে। এর ফলে  ডিসেম্বরের ৫ তারিখে এদিনসন কাভানির সঙ্গে তার সতীর্থ হোসে মারিয়া জিমেনেস (ফিফা অফিসিয়ালের সঙ্গে ঝামেলা করায়), দিয়েগো গোদিন ও ফের্নান্দো মুসলেরার (রেফারির বিপক্ষে কথা বলায়) বিরুদ্ধে দেওয়া অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে। 

জেবি/এসব

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD