Logo

ঢাকায় বিশ্বকাপজয়ী গোলকিপার মার্টিনেজ

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৩, ২০:৩৫
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলকিপার মার্টিনেজ
ছবি: সংগৃহীত

আমস্টারডাম থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে প্লেনে ওঠেন মার্টিনেজ

বিজ্ঞাপন

ঢাকা এসে পৌঁছেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০মিনিটে তাকে বহন করা প্লেনটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে আমস্টারডাম থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে প্লেনে ওঠেন মার্টিনেজ। তিনি বাংলাদেশে থাকবেন ১১ ঘণ্টার মতো। এরপর বিকেলে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মার্টিনেজকে কোলকাতা ও ঢাকায় এনেছেন কোলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি জানান, ঢাকায় বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যাবেন হোটেলে। সেখান থেকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্পন্সর প্রতিষ্ঠানের হেড অফিসে যাবেন। ওখান থেকে দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাবেন মার্টিনেজ। ওই সাক্ষাতের পরই বাংলাদেশ ছাড়বেন তিনি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD