ঈদে ভক্তদের শুভেচ্ছা জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানান। রোনালদো লেখেন, “সবাইকে ঈদ মোবারক। আশা করি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দিনটি সুন্দর কাটবে। সবার জন্য শান্তি ও সুখ কামনা করছি।”
বিজ্ঞাপন
বিশ্বজুড়ে তার কোটি কোটি মুসলিম ভক্তের কথা বিবেচনায় রেখে দেওয়া এই বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন দেশ থেকে ভক্তরা তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো। মধ্যপ্রাচ্যে অবস্থানের কারণে মুসলিম সংস্কৃতির সঙ্গে তার সংযোগ আরও গভীর হয়েছে বলে মনে করছেন অনেকে।
এর আগেও বিভিন্ন সময়ে মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে এই পর্তুগিজ তারকাকে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ভিন্ন সংস্কৃতি ও ধর্মের প্রতি সম্মান দেখানোর মাধ্যমেও তিনি বিশ্বজুড়ে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন।








