Logo

মার্টিনেজের সঙ্গে দেখা করলেন মাশরাফি

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৩, ২২:২৪
মার্টিনেজের সঙ্গে দেখা করলেন মাশরাফি
ছবি: সংগৃহীত

র্তিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেডনেক্সট নামক আইটি কোম্পানি।

বিজ্ঞাপন

বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০মিনিটে  ঢাকা এসে পৌঁছান। প্রায় ৩৬ ঘণ্টা ভ্রমণ করে এসে হোটেলে মাত্র ঘণ্টা তিনেক বিশ্রাম। এর পর আবার বেরিয়ে পড়লেন।

মার্তিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেডনেক্সট নামক আইটি কোম্পানি। সকাল সাড়ে নয়টার কিছুক্ষণ পর মার্টিনেজ উত্তর বাড্ডাস্থ অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা তাকে বরণ করে নিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আমন্ত্রণ জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মার্টিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন মাশরাফি। তবে মার্টিনেজের সঙ্গে কি আলোচনা হলো এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলেননি তিনি। নেক্সট ভেঞ্চারে মার্টিনেজের কাটানো কিছু চিত্র ও সাক্ষাৎকার গণমাধ্যমে সরবারহ করার কথা।

বিজ্ঞাপন

মার্টিনেজ নেক্সট ভেঞ্চারে আসার কথা ছিল এগারোটার দিকে। এর দেড় ঘণ্টা আগেই তিনি এখানে এসেছেন। পৌনে এক ঘণ্টা সময় কাটিয়ে চলে গেছেন। বিভিন্ন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য কোভিড টেস্ট প্রয়োজন। সেই পরীক্ষা করাতেই সূচিতে খানিকটা রদবদল৷

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD