Logo

ফের পিসিবিতে মিসবাহ!

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৩, ০২:১০
ফের পিসিবিতে মিসবাহ!
ছবি: সংগৃহীত

নতুন দায়িত্ব পাওয়া পিসিবি প্রধান জাকা আশরাফ খুব তাড়াতাড়ি ‘ক্রিকেট কমিটি’ গঠন করবেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। দুই বছর পর  তিনি আবারও দেশটির ক্রিকেট বোর্ড পিসিবির সঙ্গে কাজ করতে যাচ্ছেন। তবে কোচ কিংবা নির্বাচক হিসেবে নয়, দায়িত্ব পেতে যাচ্ছেন ক্রিকেট কমিটির। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের ক্রিকেট উপদেষ্টা হিসেবেও কাজ করবেন তিনি।

জানা যায়, নতুন দায়িত্ব পাওয়া পিসিবি প্রধান জাকা আশরাফ খুব তাড়াতাড়ি ‘ক্রিকেট কমিটি’ গঠন করবেন। আর সেই কমিটির চেয়ারম্যান করবেন মিসবাহকে। এছাড়া তার ক্রিকেট বিষয়ক উপদেষ্টাও হবেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যদিও এসব কাজের জন্য কোনো প্রকার বেতন নেবেন না মিসবাহ। দু'টি জায়গায়ই তিনি সাম্মানিক পদে থাকবেন। সোমবার (২৪ জুলাই) জাকা আশরাফের সঙ্গে বৈঠক করার পর উপরোক্ত দু'টি পদে কাজ করতে রাজি হন পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিসবাহ।

বিজ্ঞাপন

এর আগে ২০১৯ সালে পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন। ২০২১ সালে রমিজ রাজা দায়িত্ব নেওয়ার পর পিসিবি থেকে সরে দাঁড়ান মিসবাহ। এরপর থেকে তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষজ্ঞ ও বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। অবশেষে তিনি আবারও ফিরতে যাচ্ছেন পিসিবিতে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD