Logo

বাংলাদেশ দলে ডেঙ্গুর হানা, আক্রান্ত পেসার হাসান মাহমুদ

profile picture
জনবাণী ডেস্ক
২ আগস্ট, ২০২৩, ০৫:০৯
বাংলাদেশ দলে ডেঙ্গুর হানা, আক্রান্ত  পেসার হাসান মাহমুদ
ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে গতকাল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে মেডিকেল পরীক্ষা। ক্রিকেটারদের রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ করছে জাতীয় দলের ফিজিওরা।

বিজ্ঞাপন

দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং ইউনিটের অন্যতম তারকা বোলার হাসান মাহমুদ। ডেঙ্গুতে আক্রান্ত হলেও গুরুতর নয় বলে আপাতত বাসায়ই চিকিৎসা নিচ্ছেন টাইগার ক্রিকেটার।

মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পরশু রাতে হাসানের শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষার পর রিপোর্টে জানা যায়, ডেঙ্গু পজিটিভ হয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।”

বিজ্ঞাপন

গতকাল সোমবার (৩১ জুলাই) হাসানের রক্তে প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ছিল। এ কারণে আজ  একবার তার রক্ত পরীক্ষা করানোর কথা ছিল। তবে আগের চেয়ে কিছুটা সুস্থতা বোধ করছেন তিনি। তাই আপাতত রক্ত পরীক্ষা আর করানো হয়নি। এখন জ্বরের মাত্রা কিছুটা কমেছে ডানহাতি এই পেসারের।

বিজ্ঞাপন

এদিকে, আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে গতকাল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে মেডিকেল পরীক্ষা। ক্রিকেটারদের রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ করছে জাতীয় দলের ফিজিওরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম দিনে ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। আর আজকে হয়েছে আরও ১২ জন ক্রিকেটারের। কিন্তু অসুস্থতার কারণে মাঠেই আসেননি হাসান। আগামী ৩ আগস্ট হবে ফিটনেস টেস্ট। তবে হাসানকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না বিসিবি। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রামেই থাকতে হবে এই পেসারকে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD