এশিয়া কাপে অনিশ্চিত ইবাদত

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বিজ্ঞাপন
আসন্ন এশিয়া কাপের দল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছেন বাংলাদেশি পেসার ইবাদত হোসেন।
জানা যায়, চোটে ভুগছেন তিনি। তার বদলে দলে সুযোগ পেতে পারে খালেদ আহমেদ অথবা তানজিম হাসান সাকিব।
বিজ্ঞাপন
সোমবার (২১ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আরও পড়ুন: এশিয়া কাপ: শক্তশালী দল ঘোষণা করল ভারত
বিজ্ঞাপন
আফগানদের বিপক্ষে সিরিজে চোটে পড়েছিলেন ইবাদত। বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান। সে কারণেই আফগানদের বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
এশিয়া কাপের ১৭ সদস্যের দলে আছেন ইবাদত। তবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। নান্নু বলেন, “ইবাদতকে নিয়ে শঙ্কা আছে। কাল ফিজিওর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। তবে ইবাদত না গেলে তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে এশিয়া কাপে নেওয়া হবে।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








