Logo

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ অপরিবর্তিত

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৩, ২১:১৯
46Shares
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ অপরিবর্তিত
ছবি: সংগৃহীত

টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে

বিজ্ঞাপন

সিরিজ জয়ের লক্ষ্যে  মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে বাংলাদেশ। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। চোটের শঙ্কা উড়িযে মূল একাদশে রয়েছেন স্পিনার নাইম হাসান। আগের দিনই অনুশীলনে চোট পেয়েছিলেন নাইম। শঙ্কা ছিল দ্বিতীয় টেস্ট নিয়ে। তবে, শেষ পর্যন্ত এই টেস্টে দেখা যাবে তাকে। 

সিলেটের স্লো স্পিনিং উইকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত ছিল টাইগারদের। মূলত চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠানোর কৌশল ছিল বাংলাদেশ অধিনায়ক এবং কোচের। সেই টোটকা কাজে লেগেছিল। এমনকি কাজে এসেছিল এক পেসার নিয়ে খেলার পরিকল্পনাও। ঢাকা টেস্টের আগে কোচ হাথুরুসিংহে আভাস দিয়েছেন পঞ্চম দিনের খেলার ব্যাপারে। শেষ পর্যন্ত তাই হলো।  বাংলাদেশ এই ম্যাচেও এক পেসার নিয়েই মাঠে নামছে। সিলেট টেস্টের একাদশই দেখা যাবে ঢাকা টেস্টে। 

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড দল অবশ্য মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। আগের ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন ইশ সোধি। সিলেটের উইকেটে এই লেগ স্পিনার মোটেই সুবিধা করতে পারেননি। তাকে বাদ দেওয়া হয়েছে এই টেস্টে। দলে এসেছেন স্পিনার মিচেল স্যান্টনার। 

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড একাদশ:

টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, এজাজ প্যাটেল। 

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD