Logo

মাসসেরা হয়ে নাহিদার ইতিহাস

profile picture
জনবাণী ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৩, ০৩:২৫
মাসসেরা হয়ে নাহিদার ইতিহাস
ছবি: সংগৃহীত

তার ঘূর্ণিতে বাংলাদেশ জিতেছিল টি-২০ সিরিজ।

বিজ্ঞাপন

স্বদেশি ফারজানা হক ও পাকিস্তানের সাদিয়া ইকবালকে টপকিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশ নারী দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।  প্রথম বাংলাদেশি নারী হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নাহিদা। গত নভেম্বর মাসের সেরা ক্রিকেটার তিনি।

সোমবার (১১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে নভেম্বরের মাস সেরা হওয়ার খবর জানায় আইসিসি।

বিজ্ঞাপন

এ বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ জয় এর দুমাস পরেই ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়া। এছাড়া সবশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-২০ জয়। পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া বোলিং করেছিলেন স্পিনার নাহিদা আক্তার। তার ঘূর্ণিতে বাংলাদেশ জিতেছিল টি-২০ সিরিজ।

বিজ্ঞাপন

শেষের সিরিজে ৭ উইকেট তুলে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪। এতে করে সেরা নির্বাচিত করতে বেশি বেগ পাওয়া লাগেনি আইসিসির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে ক্যাপটেন নিগার সুলতানা জ্যোতি আইসিসির মাস সেরা হওয়ার মনোনয়নে থাকলেও সেরা হয়নি। বাংলাদেশ থেকে প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়ে ইতিহাস গড়লেন নাহিদা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD