Logo

যে কারণে আইপিএল খেলার এনওসি পেলেন না তাসকিন-শরিফুল

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৩, ২৩:৫০
যে কারণে আইপিএল খেলার এনওসি পেলেন না তাসকিন-শরিফুল
ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেন তাসকিন ও শরিফুল

বিজ্ঞাপন

আসন্ন আইপিএলের ডুবাইয়ে অনুষ্ঠিত মিনি নিলামে চূড়ান্ত তালিকায় ছিল বাংলাদেশি ৩ পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম। মোস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রূপিতে চেন্নাই সুপার কিংস দলে ভিড়ালেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেন তাসকিন ও শরিফুল।

মোস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দেয়া হলেও বাকি দুই পেসারকে এ প্রদান করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস তাদেরকে কেনো আইপিএল খেলার অনুমতি দেয়া হয়নি সেটির ব্যাখ্যাও দিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার (২৪ ডিসেম্বর) সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বিসিবির এই পরিচালক জানান, তাসকিন ও শরিফুল ইনজুরিপ্রবণ হওয়ায় তাদের আইপিএল খেলার অনুমতিপত্র দেওয়া হয়নি।

জালাল ইউনুস বলেন, তাসকিন আহামেদ এখনও প্র্যাকটিস করছে। সে অলমোস্ট ফিট আছে। আমাদের এই দুইজন (তাসকিন ও শরিফুল) ইনজুরিপ্রবণ প্লেয়ার। তবে শরিফুল ফিট থাকলেও তার ইনজুরি প্রবণতা আছে। আইপিএল খেলতে গেলে টানা খেলায় ইনজুরিতে পড়ার সম্ভাবনা বেশি আছে। তাই বিসিবি থেকে অনুমতি দেয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। নিলামের শেষ দিকে সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছিলেন এ পেসার। ফিজকে পেতে নিলামের শুরুতেই বিট করে চেন্নাই কতৃপক্ষ। বাকি দলগুলো কোনো প্রকার আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে পেয়ে যান মহেন্দ্র সিং ধোনির দল।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD