Logo

সবাইকে ছাড়িয়ে আবারও র্শীষে রোনালদো

profile picture
জনবাণী ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৩, ২৪:৩৬
সবাইকে ছাড়িয়ে আবারও র্শীষে রোনালদো
ছবি: সংগৃহীত

আর এর খেসারতও দিয়েছে পর্তুগাল দল

বিজ্ঞাপন

তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের সেরা গোলদাতার তালিকায় অনেক আগে থেকেই সবার ওপরে আছেন। সাংবাদিক পিয়ার্স মরগানের কাছে গত বছর ফুটবল বিশ্বকাপের আগে দেওয়া সাক্ষাৎকারের পর ইউরোপ থেকে বিদায় নিতে হয়েছে এ তারকাকে। আবার কাতার বিশ্বকাপেও খুব বেশি ছন্দে ছিলেন না তিনি। ফলাফল হিসেবে বেঞ্চে বসে ছিলেন। আর এর খেসারতও দিয়েছে পর্তুগাল দল।  

সেসময় থেকে কিছুটা দুরাবস্থা পার করলেও সেখান থেকে দ্রুতই কামব্যাক করেছেন রোনালদো। যেন গোল করাই ছিল তার নেশা। সেই কাজটাই করে গেলেন বছরজুড়ে। বিভিন্ন তারকায় ঠাসা সৌদি প্রো লিগে একের পর এক গোল করেছেন এই তারকা। ৩৮ বছরের বয়স্ক রোনালদো চলতি বছরে করেছেন ৫৩ গোল। টপকে গেছেন হ্যারি কেইন আর কিলিয়ান এমবাপের ৫২ গোলের টালিকে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে প্রতিদ্বন্দ্বী একজন ছিলেন বটে রোনালদোর জন্য। তিনি হলেন আর্লিং হালান্ড। তিনি করেছিলেন ৫০ গোল। চলতি ক্যালেন্ডারে হালান্ডের সামনে ছিল আর একটিমাত্র ম্যাচ। রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। তবে এই ম্যাচে থাকছেন না হালান্ড। তার না থাকার খবর নিশ্চিত করেছেন ম্যানসিটি বস পেপ গার্দিওলা নিজেই। 

জানা গেছে এমবাপে এবং হালান্ডের বছরের শেষ দুই দিনে খেলার সুযোগ নেই। কিন্তু রোনালদো আজ রাতেই সৌদি প্রো লিগে আল তাউনের বিপক্ষে মাঠে নামবেন। এ ম্যাচে গোল পেলে নিজেকে আরও একধাপ ওপরে নিয়ে যাবেন এই তারকা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এমন কীর্তি এবারই প্রথম না রোনালদোর জন্য। এর আগেও এমনসব কীর্তি গড়েছেন তিনি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) হিসাবে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব মিলিয়ে রোনালদো ৫ বার এ তালিকায় সবার ওপরে ছিলেন। 

২০১১, ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে সবচেয়ে বেশি গোল করেছিলেন ফুটবলের এই তারকা সিআরসেভেন। প্রায় ৭ বছর বিরতি দিয়ে ২০২৩ সালে আবার শীর্ষ গোলদাতা হচ্ছেন রোনালদো।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD