তারকা ব্যাটার ওয়ার্নারকে শয়তান ডাকেন খাজার মা

আর এটা অবশ্য খুব ভালোবাসেন বলেই
বিজ্ঞাপন
ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরে টেস্টে ওপেনিং জুটি সামলাচ্ছেন তারা। শুধু অজিদের জার্সিতে নয়, স্কুলজীবন থেকেই এ ব্যাটাররা একসাথে খেলছেন। আর দুজনকে সাদা পোশাকে ২২ গজের মাঠে একসাথে দেখা যাবে না। শান মাসুদদের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলা শেষে সাদা পোশাক চিরতরে তুলে রেখেছেন। শুধু তাদের মধ্যেই বাহ কেন, দুই জনের পরিবারের বন্ধনটাও অনেক গভীর। অজি তারকা ওয়ার্নারকে তো খাজার মা শয়তান ডাকেন, আর এটা অবশ্য খুব ভালোবাসেন বলেই।
সিডনি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৮ উইকেটে বিশাল ব্যাবধানে হারানোর পর অস্ট্রেলিয়ার সাবেক হয়ে যাওয়া তারকা ওপেনারকে শ্রদ্ধা জানান অনেকেই। আর এ সময় মাঠে ছিলেন খাজার মা। মাঠে এসে ওয়ার্নারকে বুকে জড়িয়ে ধরেন তিনি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ম্যাচ শেষে ব্যাটার খাজা দুই পরিবারের মধ্যে আত্মিক বন্ধনের কথা প্রকাশ করে জানান, সে (ওয়ার্নার) আমার মাকে জড়িয়ে ধরে আছে। আর তিনি ওকে অনেক ভালোবাসেন। সত্যি বলতে, আমি তার সাথে ব্যাটিং অনেক উপভোগ করেছি। সে আক্রমণাত্নক ভঙ্গিমায় খেলতো। এবং আমাকে আমার খেলাটা খেলতে দিতো।
ওপেনার খাজা আরও বলেন, আমার মা ওয়ার্নারকে ভালোবাসে। সে যে শয়তান, এটা আমার মার খুব ভালো লাগতো। শুধু তার ছেলে নয় বলেই তিনি লরেন ও হাওয়ার্ডের (ওয়ার্নারের বাবা-মা) কাছে তাকে পাঠিয়ে দিতো।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তারকা ব্যাটার ওয়ার্নার তার টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ৮৭৮৬ রান করে, যা তাকে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে পঞ্চম শীর্ষ রান সংগ্রাহকের স্থান দিয়েছেন।
এমএল/








