Logo

প্লে-অফে টস জিতে ফিল্ডিংয়ে তামিম-মুশফিকরা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:১৪
প্লে-অফে টস জিতে ফিল্ডিংয়ে তামিম-মুশফিকরা
ছবি: সংগৃহীত

প্লে-অফে আবারও লড়াইয়ে নামছে এই দুই দল

বিজ্ঞাপন

চলমান বিপিএলের লিগ পর্ব শেষে মাঠে গড়িয়েছে প্লে-অফের এলিমেনেটর পর্ব। এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ফরচুন বরিশাল মাঠে নামছে। লিগ পর্বের দুই দেখাতেই তামিমের দলকে হারিয়েছে শুভাগত হোমের দল। প্লে-অফে আবারও লড়াইয়ে নামছে এই দুই দল।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এলিমেনেটরের ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বরিশাল দল। একাদশে নতুন সংযোজন ডেভিড মিলার ও জেমস ফুলার আর বাদ পড়েছেন আহমেদ শেহজাদ এবং আকিভ জাভেদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে এক পরিবর্তস নিয়ে মাঠ নামছে শুবাগত হোমের দল। জিয়াউর রহমানকে বাদ দিয়ে একাদশে ভিড়িয়েছে ইমরানুজ্জামানকে।

ফরচুন বরিশালের একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), ডেভিড মিলার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, জেমস ফুলার, সৌম্য সরকার, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয় এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ :  শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস (উইকেটকিপার), জশ ব্রাউন, তানজিদ তামিম,  ইমরানুজ্জামান, সৈকত আলি, সালাউদ্দিন শাকিল, শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, রোমারিও শেফার্ড এবং বিলাল খান।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD