Logo

ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল

profile picture
ক্রীড়া ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬, ১৮:৫১
ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল
ছবি: সংগৃহীত

পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এই পর্তুগিজ তারকা।

বিজ্ঞাপন

নরওয়ের বিপক্ষে ম্যাচের বিরতির পর মাঠে নামার প্রত্যাশা করেছিলেন রোনালদো। তবে পুরো ম্যাচেই তাঁকে বেঞ্চে বসে থাকতে হয়। এরপর ডেনমার্কের বিপক্ষে খেলতে পারবেন না জানতে পেরে ম্যাচের এক দিন আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান পর্তুগাল অধিনায়ক।

প্রতিবেদন অনুযায়ী, কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্যের জেরে কোপেনহেগেনের ক্যাম্প ছাড়েন রোনালদো। আন্তর্জাতিক বিরতি শেষে ওই ঘটনা নিয়ে দেওয়া দীর্ঘ বিবৃতিতে কোচের বিরুদ্ধে দুবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় পর্তুগালের সমর্থক ও সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন রোনালদো। তবে তাঁর বক্তব্যে অবসরের কোনো ইঙ্গিত ছিল না। বরং আরও কিছুদিন খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে নিজের আচরণের জন্য ফেডারেশনের কাছে শাস্তিও চেয়েছেন এই তারকা ফুটবলার।

বিজ্ঞাপন

রোনালদো বলেন, ‘একটি বা আরও কিছু বিদায়ী ম্যাচ। আমি যদি শারীরিকভাবে ফিট থাকি, ক্লাবের হয়ে খেলি, গোলও করতে থাকি, তাহলে আমাকে দেওয়া নিষেধাজ্ঞা শেষে আমি আমাদের জাতীয় দলের জন্য লড়াই করার ও জেতার জন্য তৈরি থাকব। বিশ্বাস করুন, এটাই নিখাদ সত্য।’

তবে নিষেধাজ্ঞার মেয়াদ ও চূড়ান্ত শাস্তি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়। ফলে রোনালদো কবে আবার পর্তুগাল জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন, তা নির্ভর করছে ফেডারেশনের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD