Logo

এবারের বিপিএলে কে কত প্রাইজমানি পাবেন

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৪, ২৪:৪২
এবারের বিপিএলে কে কত প্রাইজমানি পাবেন
ছবি: সংগৃহীত

তবে গত আসরের থেকে এবারের প্রাইজমানিতে কোনো ধরনের পরিবর্তন আসেনি

বিজ্ঞাপন

শিরোপার লড়াইয়ে বিপিএল ফাইনালের মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরে-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

তামিম, মুশফিকদের সাথে মিলার, মায়ার্সদের ব্যাট জ্বলে উঠলে বিপিএলের দশম আসরে প্রথম শিরোপার স্বাদ পেতে পারেন তারকায় ঠাসা ফরচুন বরিশালও। তবে তামিম বাহিনীর স্বপ্ন ভেঙ্গে হ্যাটট্রিকসহ পঞ্চম শিরোপা ঘরে তুলে উল্লাসে মাততে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিজ্ঞাপন

এদিকে দেশের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে গত আসরের থেকে এবারের প্রাইজমানিতে কোনো ধরনের পরিবর্তন আসেনি।

বিজ্ঞাপন

এবারও চ্যাম্পিয়ন দল দুই কোটি টাকা পাবে। অন্যদিকে রানার্স-আপ দল এক কোটি টাকা পাবে। এ ছাড়াও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ টাকা।

বিজ্ঞাপন

তবে এখানেই পুরুস্কারের শেষ নয়; ফাইনাল সেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সবচেয়ে বেশি উইকেট শিকারির জন্যও পুরস্কার আছে। এই ক্যাটাগরিতে সবাই ৫ লাখ করে টাকা পাবেন। এ ছাড়া এই টুর্নামেন্টের সেরা ফিল্ডারের জন্য থাকছে ৩ লাখ টাকার প্রাইজমানি।

বিজ্ঞাপন

বিপিএল দশম আসরের ২০২৪-এর পুরস্কারের তালিকা:

চ্যাম্পিয়ন দল: ২ কোটি টাকা

বিজ্ঞাপন

রানার্স-আপ দল: ১ কোটি টাকা

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়: ৫ লাখ টাকা

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: ১০ লাখ টাকা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি: ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা

বিজ্ঞাপন

এমএল/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD