Logo

নতুন কোচের সাথে চুক্তি করল বিসিবি

profile picture
জনবাণী ডেস্ক
১২ মার্চ, ২০২৪, ০৬:১৮
নতুন কোচের সাথে চুক্তি করল বিসিবি
ছবি: সংগৃহীত

সোমবার (১১ মার্চ) এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে বিসিবি

বিজ্ঞাপন

গত ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের কোচিং প্যানেলের বেশ কয়েকটি পদ শূন্য খালি হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আস্তে আস্তে সেসব পদে কোচ নিয়োগ দিতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় এবার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছে বিসিবি।

নতুন এই কোচ আগামী ২ বছরের চুক্তিতে জাতীয় দলের সাথে কাজ করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এই অজি আগামী ১৫ এপ্রিল দলের সাথে যোগ দেবেন। সোমবার (১১ মার্চ) এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কিয়েলি এর আগে পেশাদার ক্রিকেট এবং রাগবিতে কাজ করেছেন। তাছাড়া চন্ডিকা হাথুরুসিংহের সাথে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস এবং প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথে কাজ করেছেন এই অজি তারকা।

এছাড়াও গত মাসে জাতীয় দলেন নতুন ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্প ও পেস বোলিং কোচ হিসেবে অ্যান্ড্রু অ্যাডামসের সাথে চুক্তি করেছে বিসিবি। তাদের দুজনকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD