Logo

টি-টোয়েন্টি দলে ফিরতে বাবরের সামনে দুইটি শর্ত

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ০১:৫৬
টি-টোয়েন্টি দলে ফিরতে বাবরের সামনে দুইটি শর্ত
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি দলে ফিরতে বাবরের সামনে দুইটি শর্ত

বিজ্ঞাপন

আসন্ন এশিয়া কাপের পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন দেশের সাবেক অধিনায়ক বাবর আজম। স্কোয়াডে তার অনুপস্থিতি নিয়ে ক্রিকেট মহলে চলছে নানামুখী আলোচনা। তবে পাকিস্তান দলের কোচ মাইক হেসন পরিষ্কার জানিয়ে দিয়েছেন—দুইটি শর্ত পূরণ করলেই আবার টি-টোয়েন্টি দলে ফিরতে পারবেন বাবর।

হেসন বলেন, বাবরকে সবচেয়ে আগে উন্নতি করতে হবে স্পিনারদের বিপক্ষে ব্যাটিংয়ে। একই সঙ্গে বাড়াতে হবে তার সামগ্রিক স্ট্রাইক রেট। তিনি বলেন, ‘বাবরকে নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতির কথা বলা হয়েছে, বিশেষ করে স্পিন মোকাবিলা ও স্ট্রাইক রেটের দিকটা। এত বড় মাপের ক্রিকেটারকে একেবারেই বিবেচনার বাইরে রাখা যায় না। তবে বর্তমানে যারা দলে আছে, তারা দারুণ পারফর্ম করছে।’

বিজ্ঞাপন

৩০ বছর বয়সী বাবর টেস্ট ও ওয়ানডেতে দলের মূল ভরসা হলেও ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে আর টি-টোয়েন্টি খেলেননি। এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা হয়নি তার। বাবরের পরিবর্তে টিম ম্যানেজমেন্ট ভরসা রাখছে তরুণ ক্রিকেটার সাহিবজাদা ফারহানের ওপর। মাত্র ছয় ম্যাচ খেলে তিনবার ম্যাচসেরা হয়ে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে বাবরের স্ট্রাইক রেট ১২৯, যা আধুনিক ক্রিকেটের মানদণ্ডে একটু পিছিয়ে বলে মনে করেন হেসন। তাই বাবরকে বিগ ব্যাশ লিগ (বিবিএল) খেলতে পরামর্শ দিয়েছেন তিনি। সেখানে ভালো পারফর্ম করতে পারলেই জাতীয় দলে ফেরার পথ উন্মুক্ত হবে বলে মনে করছেন কোচ।

এদিকে আসন্ন এশিয়া কাপে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। ১২ সেপ্টেম্বর দুবাইয়ে ওমানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাবরহীন পাকিস্তান দল। দুই দিন পর একই ভেন্যুতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD