Logo

আর্জেন্টিনার দলে ফিরলেন মেসি, বাদ পড়লেন এনজো

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৫, ০৪:৩৭
আর্জেন্টিনার দলে ফিরলেন মেসি, বাদ পড়লেন এনজো
ছবি: সংগৃহীত

ইনজুরি কাটিয়ে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে স্কোয়াডে রাখা হয়নি এনজো ফার্নান্দেজকে। জুন মাসে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞায় থাকায় তাকে দলে রাখা হয়নি।

বিজ্ঞাপন

আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই দুই ম্যাচকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ইনজুরি কাটিয়ে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

তবে স্কোয়াডে রাখা হয়নি এনজো ফার্নান্দেজকে। জুন মাসে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞায় থাকায় তাকে দলে রাখা হয়নি। একই কারণে পাউলো দিবালাও এবার ডাক পাননি, কারণ তিনি এখনও চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া আগের দল থেকে বাদ পড়েছেন নিকোলাস ডোমিঙ্গেজ (চোট), ভ্যালেন্টিন বার্কো, এনজো বারেনচিয়া, আলেহান্দ্রো গার্নাচো ও ভ্যালেন্টিনা কাস্টেয়ানোস।

অন্যদিকে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন পালমেইরাসের স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজ। পাশাপাশি দলে যুক্ত হয়েছেন ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী মিডফিল্ডার ক্লদিও এচেভেরি এবং রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তরুণ প্রতিভা ১৮ বছরের ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার : ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, মার্কাস আকুনা, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।

বিজ্ঞাপন

মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজাকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো, ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালেক্সিস ম্যাক-আলিস্টার।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD