Logo

টাইগারদের সিরিজ জয় নাকি আফগানদের ঘুরে দাঁড়ানো

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ অক্টোবর, ২০২৫, ১৩:১৮
টাইগারদের সিরিজ জয় নাকি আফগানদের ঘুরে দাঁড়ানো
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশ দলের। প্রথম ম্যাচে আফগানদের ৪ উইকেটের বড় ব্যাবধানে হারিয়ে সিরিজে  ১-০ ব্যবধানে এগিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাই দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।

বিজ্ঞাপন

শুক্রবার (০৩ অক্টোবর) সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে জাকেরের দল। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টা ৩০মিনিটে।

এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানদের হারিয়ে সুপার ফোরে উঠেছিল লিটন বাহিনী। এরপর সিরিজের প্রথম ম্যাচেও তাদের পরাস্ত করেছে টাইগাররা। তবে এই পরাজয়ের জন্য দলের ফিল্ডিংকে দায়ী করেছেন আফগান কোচ জনাথন ট্রট। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বাজে ফিল্ডিং। সিম্পল ব্যাপার। অন্য দল এশিয়া কাপে ক্যাচ ড্রপ করেছে কিনা এসব নিয়ে আমি অত চিন্তিত নই। ফিল্ডিং ইউনিট হিসেবে আমাদের আরও ভালো হতে হবে। শুধু ক্যাচিং নয়, বডি ল্যাঙ্গুয়েজ বা এসব ব্যাপারেও অনেক উন্নতি করতে হবে, যদি ভালো ক্রিকেট খেলতে চাই, ফিল্ডিং আরও ভালো হতে হবে। 

এদিকে এশিয়া কাপের ব্যর্থতা কাটানোর বড় সুযোগ বাংলাদেশের সামনে। রশিদ খানদের হারিয়ে সিরিজ জিততে পারলে দর্শকদের হতাশা কিছু হলেও দূর হতে পারে। তাই দ্বিতীয় ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।

বিজ্ঞাপন

অন্যদিকে এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে আফগানরা। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে মাত্র একটি ম্যাচ জিতেছিল তারা। তাই এই সিরিজ রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবে রশিদ বাহিনী। তবে শেষ পর্যন্ত কাদের মুখে হাঁসি ফোটে সেটাই এখন দেখার বিষয়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD