Logo

২০২৬ বিশ্বকাপে আরও ছয় দলের জায়গা নিশ্চিত

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৫, ১২:৪০
২০২৬ বিশ্বকাপে আরও ছয় দলের জায়গা নিশ্চিত
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে আরও ছয়টি দেশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) শেষ হওয়া অক্টোবর মাসের বাছাইপর্ব শেষে দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, কোত দি ভোয়া (আইভরি কোস্ট) ও সেনেগাল নিশ্চিত করেছে নিজেদের টিকিট।

আগামী বছরের আসরটি হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ—প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এতে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা স্বয়ংক্রিয়ভাবেই খেলবে মূলপর্বে।

বিজ্ঞাপন

এ পর্যন্ত বাছাইপর্বের মাধ্যমে আরও ২৫টি দেশ টুর্নামেন্টে জায়গা পেয়েছে।

এখন পর্যন্ত যারা বিশ্বকাপে খেলবে, বাছাই পেরিয়ে: জাপান, নিউ জিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, একুয়েডর, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে, মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দ, দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, কোত দি ভোয়া ও সেনেগাল।

স্বাগতিক হিসেবে: যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

বিজ্ঞাপন

সব মিলিয়ে এখন পর্যন্ত ২৮টি দেশ নিশ্চিত করেছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে অংশগ্রহণ।

আসন্ন ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মূলপর্বের ড্র অনুষ্ঠান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD