Logo

বিপিএলে এলো চমক, যুক্ত হলো নোয়াখালী

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৫, ১৩:২৩
বিপিএলে এলো চমক, যুক্ত হলো নোয়াখালী
ছবি: সংগৃহীত

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের ১২তম আসরের নিলাম, যা তিন দফা পিছিয়ে দেওয়া হয়েছে। এবার প্লেয়ার্স-ড্রাফটের পরিবর্তে হবে অকশন পদ্ধতি। তবে নিলামের আগে লিগকে ঘিরে নতুন চমক যুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

আগামী আসরে বিপিএলের দল সংখ্যা বাড়িয়ে ছয়টি করা হয়েছে। দেশ ট্রাভেলসের মালিকানায় নতুন দল নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হয়েছে।

দলটির একজন কর্মকর্তা জানান, রাতেই মেইলের মাধ্যমে বিসিবি থেকে দল নিশ্চিত হওয়ার খবর পেয়েছি। আজ বাকি সব বিষয় চূড়ান্ত করা হবে। এর

ফলে আসন্ন আসরে ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর, যেখানে ফাইনাল খেলা সম্ভাব্য ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

নতুন আসরের দলগুলো হলো:

রংপুর রাইডার্স (বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানায়)

বিজ্ঞাপন

ঢাকা ক্যাপিটালস (নাবিল গ্রুপের অধীনে)

সিলেট টাইটান্স (ক্রিকেট উইথ সামি)

রাজশাহী ওয়ারিয়র্স (নাবিল গ্রুপের অধীনে)

বিজ্ঞাপন

চিটাগং রয়েলস (ট্রায়াঙ্গাল সার্ভিসের মালিকানায়)

নোয়াখালী এক্সপ্রেস (দেশ ট্রাভেলস মালিকানায়)

বিজ্ঞাপন

বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা নিয়েও রয়েছে নতুন পরিবর্তন। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। রাজশাহী ওয়ারিয়র্স নাবিল গ্রুপের অধীনে, সিলেট টাইটান্স ক্রিকেট উইথ সামি দ্বারা পরিচালিত এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD