Logo

মেসি সর্বকালের সেরা, এই মন্তব্যটি ভুয়া: রোনালদো

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ জুন, ২০২৬, ১৬:৪৯
মেসি সর্বকালের সেরা, এই মন্তব্যটি ভুয়া: রোনালদো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর নামে ছড়িয়ে পড়া একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে এবার সেই মন্তব্যকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি নিজেই।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘মেসি সর্বকালের সেরা—এই কথার মানে কী?’

এরপর হাস্যরসের সুরে পুরো ঘটনার ব্যাখ্যা দেন তিনি। রোনালদোর ভাষায়, ‘আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করেছি, এই কথার উৎস কোথায়। পরে জানতে পারি, বার্সেলোনাভিত্তিক পত্রিকা মুন্দো দেপোর্তিভো আমার একটি ভুয়া সাক্ষাৎকার তৈরি করে প্রচার করেছিল। সেখানে আমার নামে বেশ কিছু উক্তি জুড়ে দেওয়া হয়েছিল।

রোনালদোর নামে যে বক্তব্যটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছিল, সেটি ছিল, ‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্য মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।

এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হলেও অল্প সময়ের মধ্যেই এর প্রতিবাদ জানায় রোনালদোর প্রতিনিধিরা। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, সাবেক ব্রাজিলিয়ান তারকা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকার দেননি এবং প্রচারিত মন্তব্যগুলো তার নয়।

বিজ্ঞাপন

তবে মেসির প্রশংসা করতে কার্পণ্য করেননি রোনালদো। বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়কের সাফল্য নিয়ে একবার তিনি বলেছিলেন, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসার জন্য মেসির মতো যোগ্য খেলোয়াড় খুব কমই আছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD