পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ম্যাচটি ভারতের মাটিতে নয়, শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও তাদের এই অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে।
বিজ্ঞাপন
এতদিন প্রকাশ্যে কারণ না জানালেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্পষ্ট করেছেন, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের এমন অবস্থানকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানান। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
বিজ্ঞাপন
মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার। তার ভাষ্য অনুযায়ী, খেলাধুলার সঙ্গে রাজনীতিকে জড়ানো ঠিক নয় এবং ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশের পাশে থাকার বিষয়টিকে যথাযথ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।








