Logo

আইসিসি ও পিসিবির জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানে বুলবুল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০২
আইসিসি ও পিসিবির জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানে বুলবুল
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হলেও নানা বিতর্ক ও নাটকীয়তা এখনও কাটেনি। বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেওয়া এবং ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ায় চলমান টুর্নামেন্টের মাঝেই জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

বিসিবি সূত্র জানায়, আইসিসির ডাকা এই বৈঠকে অংশ নিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রোববার দিবাগত রাত ১টার দিকে পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন। সভা শেষে আজ বিকেলের মধ্যেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

জানা গেছে, বৈঠকে চলমান বিশ্বকাপ ঘিরে সৃষ্ট পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই এখন নজর ক্রিকেট অঙ্গনের।

বিজ্ঞাপন

বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করেছিল বাংলাদেশ। নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও আইসিসি তা গ্রহণ করেনি। পরবর্তীতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয় পাকিস্তান। বিষয়টি নিয়ে আইসিসি ও পিসিবির মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে, যাতে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে রাজি করানো যায়।

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অন্যায্য আখ্যা দিয়ে পিসিবি সভাপতি মহসিন নাকভি কড়া প্রতিক্রিয়া জানান এবং বিশ্বকাপ বয়কটের হুমকিও দেন। পরে পাকিস্তান সরকার জানায়, বাংলাদেশের পাশে থাকার অংশ হিসেবে তারা ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেবে না।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আইসিসিসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর বড় অঙ্কের আর্থিক স্বার্থ জড়িত থাকায় এই সংকট সমাধানে তৎপর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD