বিসিএলে চার দলের নেতৃত্বে মিরাজ ও শান্তরা, চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

নির্বাচনী বিরতির পর ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় আসর বিসিএল ওয়ানডে ফরম্যাটে মাঠে গড়ানোর জন্য প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ চারটি জোনের নেতৃত্ব ও খেলোয়াড় তালিকা চূড়ান্ত করেছে।
বিজ্ঞাপন
দক্ষিণাঞ্চলের (সাউথ জোন) দায়িত্ব সামলাবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। উত্তরাঞ্চলের (নর্থ জোন) নেতৃত্ব পাবে নাজমুল হোসেন শান্ত। পূর্বাঞ্চলের (ইস্ট জোন) নেতৃত্বের দায়িত্বে থাকছেন ইয়াসির আলী চৌধুরী এবং মধ্যাঞ্চলের (সেন্ট্রাল জোন) অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তরুণ উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
টুর্নামেন্টের প্রথম তিন রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের বগুড়া ও রাজশাহীতে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল হবে ৩ মার্চ, মিরপুরের হোম অব ক্রিকেটে।
বিজ্ঞাপন
বিসিএলের চূড়ান্ত স্কোয়াড:
ইস্ট জোন: পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ হিল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, নাঈম হাসান, নাইম হাসান সাকিব।
নর্থ জোন: তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, এসএম মেহেরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফফার সাকলাইন।
বিজ্ঞাপন
সাউথ জোন: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান হোসান, সামিউন বশির রাতুল, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, স্বাধীন ইসলাম।
সেন্ট্রাল জোন: সাইফ হাসান, নাইম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজয়ান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মণ্ডল, মারুফ মৃধা, ওয়াসি সিদ্দিকী।








