Logo

বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৩৬
বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের চুক্তিতে গাজী আশরাফ হোসেন লিপু দায়িত্ব নেন বিসিবির প্রধান নির্বাচক হিসেবে। দুই বছর দায়িত্ব পালনের পর এবার তিনি পদে থাকবেন না। চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে লিপু আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন, তিনি আর প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে আগ্রহী নন।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী প্রধান নির্বাচকের মেয়াদ শেষ হচ্ছে এই মাসেই। বিসিবি চেয়েছিল লিপু আরও দীর্ঘ মেয়াদে থাকুক, তবে পারিবারিক কারণে তিনি তা নিতে রাজি হননি। ফলে প্রধান নির্বাচকের পদ শীঘ্রই শূন্য হবে।

এরই মধ্যে সাবেক নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার-কে নতুন প্রধান নির্বাচকের প্রস্তাব দিয়েছে বিসিবি। বিষয়টি মূলত ক্রিকেট অপারেশন্স সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র জানিয়েছে, বাশার এখনই প্রস্তাব গ্রহণ করেননি এবং কিছু সময় চেয়েছেন। তবে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে তিনি আগ্রহী। তাই বলা যেতে পারে, পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পাবেন হাবিবুল বাশার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD