Logo

নতুন সরকারের কাছে যে প্রত্যাশা অধিনায়ক জ্যোতির

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪২
নতুন সরকারের কাছে যে প্রত্যাশা অধিনায়ক জ্যোতির
ছবি: সংগৃহীত

১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে সর্বোচ্চ আসন পেয়ে জয়লাভ করে বিএনপি। এর পর গতকাল মন্ত্রিপরিষদ বিভাগও নতুন মন্ত্রিসভার দায়িত্ব বুঝে নিয়েছে।

বিজ্ঞাপন

আজ (বুধবার) দেশের সাধারণ মানুষের মৌলিক চাহিদা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “এতো জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি-মারামারি কেন? আমরা তো জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করি। দেশের মানুষের মৌলিক প্রয়োজন যেমন শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা এবং দ্রব্যমূল্য নিশ্চিত করা সবচেয়ে জরুরি। বাকি প্রশ্ন তুলতে হবে না।”

তিনি আরও উল্লেখ করেছেন, “একটি ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারেরও বেশি রোগী থাকে, অথচ নার্স এবং ডাক্তার সংখ্যা সীমিত। তখন কেমন হবে চিকিৎসা? রাস্তাগুলোও অনেকটা অব্যবস্থাপনায়—দূরপাল্লার কিছু রাস্তা ছাড়া সাধারণ মানুষ চলাচল করতে কষ্ট পায়। বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারীর পরিস্থিতি কল্পনাও করা যায় না।”

বিজ্ঞাপন

জ্যোতি তার পোস্টে যোগ করেছেন, “এইসব নিয়ে কথা বলার প্রয়োজন নেই। সাধারণ মানুষ সহজে খুশি হয়। আমাদের দৈনন্দিন প্রয়োজনগুলো ঠিক করা হলে বাকি যা করতে চান, সেটা সরকারের দায়িত্ব।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD