Logo

১০২ রানের দাপুটে জয়ে সুপার এইটে পাকিস্তান

profile picture
ক্রীড়া ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৯
১০২ রানের দাপুটে জয়ে সুপার এইটে পাকিস্তান
ছবি: সংগৃহীত

বাঁচা-মরার ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। নামিবিয়াকে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে দলটি। চার ম্যাচে তিন জয় নিয়ে দ্বিতীয় পর্বে উঠেছে পাকিস্তান; একমাত্র হারটি এসেছে ভারতের বিপক্ষে। অন্যদিকে চার ম্যাচের সবকটিতেই পরাজিত হয়েছে নামিবিয়া জাতীয় ক্রিকেট দল।

বিজ্ঞাপন

কলম্বোয় টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান ৩ উইকেটে তোলে ১৯৯ রান। জবাবে উসমান তারিক ও শাদাব খানের স্পিনে ১৭.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় নামিবিয়া।

নামিবিয়ার হয়ে কেবল দুই ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেন—লরেন স্টিনক্যাম্প ২২ বলে ২৩ এবং আলেকজান্ডার বুসিং ২০ বলে ২০ রান করেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের পক্ষে উসমান তারিক ১৬ রানে নেন ৪ উইকেট, শাদাব খান ১৯ রানে শিকার করেন ৩টি।

এর আগে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ওপেনার সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় পাকিস্তান। ১২ বলে ১৪ রান করে ফেরেন সাইম আইয়ুব। অধিনায়ক সালমান আলি আগা ২৩ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। খাজা নাফে ৫ রান করে আউট হন।

বিজ্ঞাপন

একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন সাহিবজাদা। ৩৭ বলে ফিফটি পূর্ণ করার পর মাত্র ২০ বলেই তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৮ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ১০০ রান করেন তিনি। শেষদিকে ২২ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন শাদাব খান।

নামিবিয়ার হয়ে জ্যাক ব্রাসেল দুটি উইকেট পেলেও খরচ করেন ৪৮ রান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD