Logo

বিপিএলের পুরো পারিশ্রমিক পেয়ে যা বললেন নাঈম শেখ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:১৪
বিপিএলের পুরো পারিশ্রমিক পেয়ে যা বললেন নাঈম শেখ
ছবি: সংগৃহীত

সবশেষ বিপিএলে রানার্স-আপ হওয়া চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে শুরু থেকেই মালিকানা জটিলতা ছিল। টুর্নামেন্ট শুরুর একদিন আগে মালিকপক্ষ সরে দাঁড়ালে দলটির দায়িত্ব নেয় বিসিবি। পরে নতুন ব্যবস্থাপনাতেই ঘুরে দাঁড়িয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছে যায় দলটি।

বিজ্ঞাপন

আসর শেষে ক্রিকেটাররা প্রথমে পারিশ্রমিকের ৫০ শতাংশ পান। বৃহস্পতিবার বাকি অর্থও পরিশোধ করা হয়েছে। পুরো টাকা বুঝে নিতে দলের বেশিরভাগ ক্রিকেটার বিসিবিতে উপস্থিত ছিলেন।

পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ওপেনার নাঈম শেখ। তিনি জানান, পারিশ্রমিক নিয়ে ব্যক্তিগতভাবে খুব বেশি দুশ্চিন্তা করতে হয়নি। নাঈম বলেন, “সত্যি বলতে তেমন চিন্তা হয়নি। আমরা বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তারা খুব সুন্দরভাবে পুরো বিষয়টি সামলেছে। বোর্ড যখন দায়িত্ব নিয়েছে, তখন এ নিয়ে আলাদা করে ভাবিনি। আমরা খেলাতেই মনোযোগ ধরে রেখেছিলাম।”

বিজ্ঞাপন

দলের ম্যানেজমেন্টের ভূয়সী প্রশংসাও করেন তিনি। নাঈম বলেন, “শুরুর দিকে দল হিসেবে কেমন করব, সেটাই ছিল চিন্তার বিষয়। পরে যখন নতুন ম্যানেজমেন্ট দায়িত্ব নেয়, তখন আমরা আত্মবিশ্বাস পাই। তারা যেভাবে দ্রুত সবকিছু গুছিয়ে নিয়েছে, সেটা আমাদের জন্য বড় শিক্ষা।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD