বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা যুক্তরাষ্ট্রের, অধিনায়ক টিম রিম

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দল। অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিমকে অধিনায়ক করে বুধবার (২৭ মে) দল ঘোষণা করেন কোচ মাউরিসিও পচেত্তিনো।
বিজ্ঞাপন
দলে জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রের পরিচিত তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ, ফ্লোরিয়ান বালোগুন, রিকার্ডো পেপি, জিওভান্নি রেইনা ও টিম উইয়াহর মতো ফুটবলাররা। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া টিম রিমের অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের জন্য বড় সহায়তা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্কোয়াড ঘোষণার সময় রিম বলেন, “আমি এই দলের একজন অংশমাত্র। ২০২২ বিশ্বকাপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুনদের সহায়তা করতে চাই। আমাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে, যারা জানে বড় মঞ্চে কীভাবে খেলতে হয়।”
২০২২ বিশ্বকাপে ইংল্যান্ড, ওয়েলস ও ইরানকে নিয়ে গঠিত কঠিন গ্রুপ থেকে শেষ ষোলোতে উঠেছিল যুক্তরাষ্ট্র। তবে নকআউট পর্বে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিতে হয় দলটিকে। এবার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।
বিজ্ঞাপন
অভিজ্ঞ ফরোয়ার্ড টিম উইয়াহও জানিয়েছেন, এবার বড় কিছু করার লক্ষ্য নিয়েই বিশ্বকাপে যাচ্ছে দল। তিনি বলেন, “ছোটবেলা থেকেই এই মঞ্চের স্বপ্ন দেখেছি। এবার আমরা আরও ভালো কিছু করতে চাই।”
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, ম্যাট টার্নার।
বিজ্ঞাপন
ডিফেন্ডার: ম্যাক্স আর্ফস্টেন, সার্জিনো ডেস্ট, অ্যালেক্স ফ্রিম্যান, মার্ক ম্যাকেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, অ্যান্টনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি ও অস্টন ট্রাস্টি।
মিডফিল্ডার: টাইলর অ্যাডামস, সেবাস্টিয়ান বারহল্টার, উইস্টন ম্যাককিনে, ক্রিস্টিয়ান রোল্ডান, ব্রেন্ডন অ্যারনসন, জিওভান্নি রেইনা, মালিক তিলম্যান ও টিম উইয়াহ।
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ান পুলিসিচ, আলেজান্দ্রো জেন্দেজাস, ফ্লোরিয়ান বালোগুন, রিকার্ডো পেপি ও হাজি রাইট।








