Logo

একাধিক চমক নিয়ে বাংলাদেশের টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ জুন, ২০২৬, ১৬:০৮
একাধিক চমক নিয়ে বাংলাদেশের টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা
ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজসহ সাদা বলের সিরিজ খেলতে আগামী ২০ তারিখ জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে আজ বৃহস্পতিবার প্রথম দুই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে এসেছে একাধিক চমক ও পরিবর্তন।

বিজ্ঞাপন

সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। একই সঙ্গে নতুন করে জাতীয় দলে ডাক পেয়েছেন রবিউল হক ও তাওহীদ হৃদয়। অন্যদিকে বিশ্রামে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। দলে ফিরেছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান ও রবিউল হক।

বিজ্ঞাপন

দল ঘোষণাকে ঘিরে একাধিক পরিবর্তন ও নতুন মুখের অন্তর্ভুক্তি নিয়ে সমর্থক মহলে আলোচনা শুরু হয়েছে। নির্বাচকরা জানিয়েছেন, বর্তমান ফর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখেই দল সাজানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD