বিশ্বকাপে প্রথম গোল হুলিয়ানের, প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দ্রুত এগিয়ে গেল স্বাগতিক মেক্সিকো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠ আজতেকা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় তাদের।
বিজ্ঞাপন
ম্যাচের নবম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মেক্সিকো। দলের হয়ে জালের ঠিকানা খুঁজে নেন হুলিয়ান কুইনোনেস। তার এই গোলেই ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলদাতার তালিকায় নাম লেখালেন মেক্সিকান এই ফরোয়ার্ড।
গোলের পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকা সমতায় ফেরার চেষ্টা চালালেও মেক্সিকোর রক্ষণভাগ ছিল বেশ দৃঢ়। ফলে ১-০ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
প্রথমার্ধ শেষে কুইনোনেসের একমাত্র গোলে এগিয়ে রয়েছে মেক্সিকো।
বিজ্ঞাপন
বিস্তারিত আসছে...








