Logo

দাপটে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু মেক্সিকোর

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ জুন, ২০২৬, ০৩:১৯
দাপটে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু মেক্সিকোর
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে মেক্সিকো। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখে ২-০ গোলের জয় পেয়েছে স্বাগতিকরা। ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে নিজেদের সমর্থকদের সামনে শক্তিশালী পারফরম্যান্স উপহার দেয় মেক্সিকানরা।

বিজ্ঞাপন

ম্যাচের প্রথম বাঁশি থেকেই আক্রমণের ছন্দে ছিল মেক্সিকো। দক্ষিণ আফ্রিকার রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করে নবম মিনিটেই এগিয়ে যায় তারা। প্রথম গোলের পরও আক্রমণ চালিয়ে যেতে থাকে স্বাগতিকরা এবং দ্বিতীয়ার্ধে সেই প্রচেষ্টার ফলও পায়।

ম্যাচের ৬৭তম মিনিটে রাউল হিমেনেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে না পারায় গোলসংখ্যা বাড়েনি। তবুও জয় নিয়ে কোনো শঙ্কায় পড়তে হয়নি মেক্সিকোকে।

অন্যদিকে, প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়ার মতো কোনো আক্রমণই করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বল দখল, আক্রমণ থেকে শুরু করে সবকিছুতেই পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল মেক্সিকোর। তবে ম্যাচের সবচেয়ে বড় হাইলাইট ছিল ৩ লাল কার্ড। দুই দল মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেছেন ৩ জন।

বিজ্ঞাপন

পরিসংখ্যানের দিক থেকে, পুরো ম্যাচের ৬১ শতাংশ বল দখলে ছিল মেক্সিকোর, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পায়ে ছিল ৩৯ শতাংশ। গোলে শট এবং অন টার্গেট শট সবকিছুতেই যোজন যোজন এগিয়ে মেক্সিকো। মেক্সিকো শট নিয়েছে ১৫টি, দক্ষিণ আফ্রিকা ৪টি। লক্ষ্য বরাবর মেক্সিকোর শট ছিল ৫টি, আফ্রিকার ৩টি।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় মেক্সিকো। তবে সেই সুযোগ হাতছাড়া করেন রাউল জিমিনেজ। তার বা পায়ের জোড়ালো শট ঠেকিয়ে দেন আফ্রিকান গোলকিপার রোনেন উইলিয়ামস। নবম মিনিটে অবশ্য সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথম গোল এনে দেন হুলিয়ান।

১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান হুলিয়ান। তবে এবার শট গোলে রাখতে পারেননি, বারের সামান্য উপর দিয়ে বল চলে যায়।

বিজ্ঞাপন

প্রথমার্ধের শেষদিকে আরও কিছু সুযোগ হাতছাড়া করে মেক্সিকো। তাতে ব্যবধান আর বাড়ানো হয়নি স্বাগতিকদের। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর ম্যাচের ৫০ মিনিটে আরও বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেজকে ২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন স্ফেফেলো সিথোলে।

৬৬তম মিনিটে মাঠে নামেন গিলবার্তো মোরা। তিনি বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন। তরুণ এই খেলোয়াড় ভাগ্য সঙ্গে করে মাঠে নিয়ে আসেন! ৬৭তম মিনিটেই আবার গোল পায় তার দল। এবার রাউল হিমিনেজ গোল করলে ব্যবধান দ্বিগুণ হয় মেক্সিকোর।

বিজ্ঞাপন

৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখে দক্ষিণ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার থেম্বা জুয়ানে। যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সিজার মন্তেস।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD