Logo

নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হতে পারে?

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ জুন, ২০২৬, ১৫:১৩
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হতে পারে?
ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার বিপক্ষে ২–০ ব্যবধানে জয়ের পর বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে টানা দুই জয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ইতোমধ্যে অন্তত শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে। একইসঙ্গে আজ সকালে জর্ডান–আলজেরিয়া ম্যাচ শেষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হয়েছে। ফলে রাউন্ড অব ৩২–এ লিওনেল মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে শুরু হয়েছে নানা হিসাব–নিকাশ।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হলে নকআউটে আর্জেন্টিনা খেলবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। এই গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব।

গ্রুপপর্বে প্রতিটি দলের এখনো একটি করে ম্যাচ বাকি আছে। শেষ ম্যাচগুলোর ফলেই নির্ধারণ হবে কারা রানার্সআপ হয়ে আর্জেন্টিনার বিপক্ষে পড়বে।

সম্ভাব্য প্রতিপক্ষের সমীকরণ

বিজ্ঞাপন

স্পেন হতে পারে যদি…

উরুগুয়ে যদি স্পেনকে হারায় এবং অন্য ম্যাচে কেপ ভার্দে–সৌদি আরব ড্র করে। আবার উরুগুয়ে জিতলেও এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালেও রানার্সআপ হিসেবে স্পেনের সুযোগ তৈরি হতে পারে।

কেপ ভার্দে হতে পারে যদি…

বিজ্ঞাপন

স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্দে সৌদিকে হারায়। আবার স্পেন জিতলে এবং কেপ ভার্দে–সৌদি ম্যাচ ড্র হলে রানার্সআপ হয়ে কেপ ভার্দেও নকআউটে যেতে পারে।

সৌদি আরব হতে পারে যদি…

স্পেন উরুগুয়েকে হারায় এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারায়। আবার স্পেন–উরুগুয়ে ম্যাচ ড্র হলে এবং সৌদি জয় পেলে তারাও রানার্সআপ হতে পারে।

বিজ্ঞাপন

যদি উরুগুয়ে ও কেপ ভার্দে দু’দলই নিজেদের শেষ ম্যাচ জিতে যায়, তাহলে গোল ব্যবধান, গোল সংখ্যা এবং ফেয়ার প্লে পয়েন্টের ভিত্তিতে রানার্সআপ নির্ধারণ হবে। বর্তমানে দুই দলেরই গোল ব্যবধান শূন্য এবং গোল সংখ্যাও সমান। সে ক্ষেত্রে হলুদ কার্ডের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, যেখানে সামান্য ব্যবধানে এগিয়ে আছে কেপ ভার্দে।

সব ম্যাচ ড্র হলে একই নিয়মে গোল পার্থক্য থেকে শুরু করে ফেয়ার প্লে ও ফিফা র‌্যাঙ্কিং পর্যন্ত বিবেচনায় আসবে।

বর্তমান অবস্থায় আর্জেন্টিনার সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে কেপ ভার্দেকে এগিয়ে রাখা হলেও শেষ রাউন্ডের দুটি ম্যাচই পুরো সমীকরণ বদলে দিতে পারে। উরুগুয়ে যদি স্পেনকে হারায়, তাহলে নাটকীয়ভাবে স্পেনই আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচগুলো আর্জেন্টিনার নকআউট পথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD