Logo

বিশ্বকাপে পেনাল্টি মিসের রেকর্ড এখন শুধুই মেসির

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ জুন, ২০২৬, ২৪:১১
বিশ্বকাপে পেনাল্টি মিসের রেকর্ড এখন শুধুই মেসির
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দারুণ ফর্মের আভাস দিয়েছিলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। ম্যাচের সপ্তম মিনিটে লাউতারো মার্টিনেজকে বক্সের মধ্যে ফাউল করা হলে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় দলটি।

বিজ্ঞাপন

স্পটকিক নিতে এগিয়ে আসেন মেসি। তবে নিজের পরিচিত স্টাইলে শট নিতে গিয়ে তিনি বলটি গোলপোস্টের ডান পাশ দিয়ে বাইরে পাঠিয়ে দেন। ফলে আর্জেন্টিনার শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়।

এই পেনাল্টি মিসের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েছেন মেসি। বিশ্বকাপে এটি তার তৃতীয় পেনাল্টি মিস।

এর আগে ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অস্ট্রিয়ার বিপক্ষে সর্বশেষ মিস যোগ হওয়ায় বিশ্বকাপে তার মোট পেনাল্টি মিসের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।

বিজ্ঞাপন

এর আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড ছিল ঘানার আসামোয়া জিয়ানের দখলে, যিনি দুটি পেনাল্টি মিস করেছিলেন। মেসি সেই সংখ্যা ছাড়িয়ে এখন এককভাবে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলার হিসেবে রেকর্ডের শীর্ষে উঠে গেলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD