Logo

পেনাল্টি মিস, পরে আরেকটি নিশ্চিত সুযোগও কাজে লাগাতে পারলেন না মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ জুন, ২০২৬, ২৩:৫০
পেনাল্টি মিস, পরে আরেকটি নিশ্চিত সুযোগও কাজে লাগাতে পারলেন না মেসি
ছবি: সংগৃহীত

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় আর্জেন্টিনাকে। তৃতীয় মিনিটে বক্সের ভেতরে ঢোকার সময় প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জে মাটিতে পড়ে যান লাউতারো মার্টিনেজ।

বিজ্ঞাপন

প্রথমে ঘটনাটিকে পেনাল্টি হিসেবে দেখেননি ম্যাচ রেফারি। তবে পরে ভিএআরের সহায়তায় পরিস্থিতি পুনরায় পর্যালোচনা করতে স্ক্রিনের সামনে যান তিনি। কয়েক মুহূর্তের পর্যালোচনার পর শেষ পর্যন্ত পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

ম্যাচের অষ্টম মিনিটে স্পটকিক নিতে এগিয়ে আসেন লিওনেল মেসি। গোল করতে পারলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে উঠে যাওয়ার সুযোগ ছিল তার সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। তার নেওয়া শট পোস্টের ডান পাশ ঘেঁষে বাইরে চলে যায়। গোলরক্ষক সঠিক দিকে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিলেও কোনো সেভ করতে হয়নি। এর মাধ্যমে চলমান বিশ্বকাপে প্রথমবারের মতো পেনাল্টি মিস করলেন মেসি।

এরপর ২১ মিনিটে আবারও গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তিনি। কাট-ইন করে ডি-বক্সে প্রবেশ করার পর শট নেওয়ার মুহূর্তে পেছন থেকে আলাবা বল স্পর্শ করেন। ফলে বল দিক পরিবর্তন করে শ্লাগারের গায়ে লেগে যায় এবং বিপদ কেটে যায়। হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোল না পাওয়ার হতাশা নিয়েই থাকতে হয় আর্জেন্টিনা শিবিরকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD