Logo

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ জুন, ২০২৬, ১৬:২০
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ‘জি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের উদীয়মান শক্তি অস্ট্রিয়া। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস দিয়েছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা।

বিজ্ঞাপন

প্রায় ২৫ হাজার সিমুলেশন চালিয়ে অপ্টার সুপারকম্পিউটার জানিয়েছে, ম্যাচে আর্জেন্টিনাই পরিষ্কার ফেবারিট। তাদের জয়ের সম্ভাবনা ৬১ দশমিক ১ শতাংশ। অন্যদিকে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২১ দশমিক ৯ শতাংশ এবং অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা ১৭ শতাংশ।

প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছে লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় আসেন অধিনায়ক লিওনেল মেসি।

বিজ্ঞাপন

সেই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে এখন তার গোলসংখ্যা ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান। অস্ট্রিয়ার বিপক্ষে আর একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

শুধু গোলের রেকর্ড নয়, টানা ছয় বিশ্বকাপ ম্যাচে গোল করা তৃতীয় ফুটবলার হওয়ার সুযোগও রয়েছে মেসির সামনে। এর আগে এই কীর্তি গড়েছিলেন ফ্রান্সের জাস্ট ফঁতেইন ও ব্রাজিলের জর্জিনহো।

বিজ্ঞাপন

তবে অস্ট্রিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। রাল্ফ রাংনিকের দল প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা চার ম্যাচ জয়ের ধারায় রয়েছে। গত ১২ ম্যাচে অস্ট্রিয়ার জয় ১০টিতে।

দুই দলই প্রথম ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচে জয়ী দল নকআউট পর্বের পথে বড় সুবিধা পাবে। তবে পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে অপ্টার সুপারকম্পিউটার।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD