Logo

বিশ্বকাপে নতুন মাইলফলকের অপেক্ষায় আর্জেন্টিনা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৬ জুন, ২০২৬, ১৭:৫৪
বিশ্বকাপে নতুন মাইলফলকের অপেক্ষায় আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপে আরেকটি ঐতিহাসিক কীর্তির সামনে দাঁড়িয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে হারাতে পারলেই বিশ্বকাপের ইতিহাসে নিজেদের ৫০তম জয় তুলে নেবে লিওনেল মেসির দল।

বিজ্ঞাপন

বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনা ৪৯টি ম্যাচ জিতেছে। ফিফার নিয়ম অনুযায়ী টাইব্রেকারে অর্জিত জয় পরিসংখ্যানে ড্র হিসেবে গণ্য হয়। তাই নির্ধারিত ও অতিরিক্ত সময়ে পাওয়া জয় হিসেবেই এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। আর মাত্র একটি জয় পেলেই বিশ্বকাপে জয়ের ‘হাফ সেঞ্চুরি’ পূর্ণ করবে আলবিসেলেস্তেরা।

১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জয়ের সূচনা করেছিল আর্জেন্টিনা। এরপর ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে শিরোপা জয়ের পথে দলটি উপহার দিয়েছে বহু স্মরণীয় ম্যাচ।

বিজ্ঞাপন

বিশ্বকাপের ইতিহাসে ২০০৬ সালে সার্বিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া কিংবা ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে পাওয়া ঐতিহাসিক জয় এখনো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন।

এবার জর্ডানের বিপক্ষে ম্যাচটি তাই আর্জেন্টিনার জন্য শুধু নকআউটে যাওয়ার লড়াই নয়, বরং বিশ্বকাপ ইতিহাসে ৫০তম জয়ের মাইলফলক স্পর্শ করারও সুযোগ। সমর্থকদের প্রত্যাশা, এই ম্যাচেই নতুন ইতিহাস লিখবে মেসির দল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD