Logo

জাপানকে হারালে ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ কে হবে?

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ জুন, ২০২৬, ১৯:৩৩
জাপানকে হারালে ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ কে হবে?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ জাপান। এখন প্রশ্ন, এই ম্যাচে জয় পেলে শেষ ষোলোয় কার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা?

বিজ্ঞাপন

শনিবার রাতে ‘আই’ গ্রুপের শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। সেখানে ফ্রান্সের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয়েছে নরওয়ে। অন্যদিকে, গ্রুপ ‘ই’-এর দ্বিতীয় স্থান অধিকারী আইভরি কোস্টের বিপক্ষে খেলবে নরওয়ে।

নিয়ম অনুযায়ী, নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচে যে দল জয় পাবে, তারা শেষ ষোলোতে খেলবে ব্রাজিল-জাপান ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে।

বিজ্ঞাপন

তাই ব্রাজিল ও নরওয়ে নিজেদের ম্যাচে জিতলে নেইমার-ভিনিসিয়ুসদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে হালান্ড-ওডেগার্ডদের।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD