Logo

আর্জেন্টিনা-নরওয়ে মুখোমুখি ম্যাচের ইতিহাসে এগিয়ে কে?

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ জুলাই, ২০২৬, ১৬:২৮
আর্জেন্টিনা-নরওয়ে মুখোমুখি ম্যাচের ইতিহাসে এগিয়ে কে?
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এখন মিশরের চ্যালেঞ্জ। ৭ জুলাই রাত ১১টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে লিওনেল স্কালোনির দল। এরপর সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। সেই বাধাও পেরোতে পারলে সেমিফাইনালে নরওয়ের সঙ্গে বহুল আলোচিত এক লড়াই দেখার সম্ভাবনা তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

সেমিফাইনালের এই সম্ভাব্য ম্যাচটি বাস্তবে রূপ নিতে হলে নরওয়েকেও নিজেদের কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করতে হবে। ১২ জুলাই অনুষ্ঠিতব্য ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলে ১৬ জুলাইয়ের সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে ইউরোপের দেশটি।

ইতিহাসের পরিসংখ্যান বলছে, সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে আর্জেন্টিনা ও নরওয়ে এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০০৭ সালের আগস্টে নরওয়ের রাজধানী অসলোতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিক নরওয়ে। ফলে দুই দলের একমাত্র দেখায় এগিয়ে রয়েছে নর্ডিক দেশটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে চলমান বিশ্বকাপে নরওয়ে ইতোমধ্যেই চমক দেখিয়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। শেষ ষোলোর ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাসও গড়েছে নরওয়ে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ওই ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ডের অসাধারণ পারফরম্যান্স ব্রাজিলের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। ব্রুনো গিমারেস, এন্দ্রিক, মাতেউস কুনহা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিসহ একাধিক খেলোয়াড় সুযোগ পেলেও গোলের দেখা পাননি।

ম্যাচের শুরুতেই নরওয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। এরপর ব্রাজিল পেনাল্টির সুযোগ পেলেও ব্রুনো গিমারেসের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নিল্যান্ড। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় নামিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি ব্রাজিল। ৬৭তম মিনিটে নেইমার জুনিয়র মাঠে নামলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শেষ দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্লিং হালান্ড। ৭৯তম মিনিটে হেড থেকে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন তিনি। এরপর ৮৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন এই তারকা ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার জুনিয়র। তবে সেটি শুধু ব্যবধানই কমাতে পেরেছিল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নরওয়ে, আর ব্রাজিলকে বিদায় নিতে হয় শেষ ষোলো থেকেই।

এখন ফুটবলপ্রেমীদের দৃষ্টি আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের দিকে। মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল এবং এরপর আরও একটি জয় পেলে নরওয়ের বিপক্ষে সম্ভাব্য সেমিফাইনাল বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে পরিণত হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD