আবারও মুখোমুখি ফ্রান্স-মরক্কো, প্রতিশোধ নাকি ফরাসি আধিপত্য

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি এবার ফিরছে কোয়ার্টার ফাইনালে। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার ইতিহাস গড়া মরক্কো এবার শেষ আটে মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল।
বিজ্ঞাপন
আফ্রিকার বর্তমান চ্যাম্পিয়ন মরক্কোর সামনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ। অন্যদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ও ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স তৃতীয় শিরোপার লক্ষ্যে এগিয়ে চলেছে।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। পাঁচ ম্যাচে টানা পাঁচ জয় তুলে নিয়ে তারা করেছে ১৪ গোল, বিপরীতে হজম করেছে মাত্র দুটি। দলের হয়ে সর্বোচ্চ সাত গোল করেছেন কিলিয়ান এমবাপে। তার সঙ্গে উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও ব্রাডলি বারকোলার আক্রমণভাগ প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে মরক্কোকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কাতার বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে বিদায় করে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল অ্যাটলাস লায়ন্স। এরপর ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনস জিতে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে তারা। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়েও শীর্ষ সারির দলগুলোর মধ্যে রয়েছে মরক্কো।
মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, তাদের দল এখন আর শুধু চমক নয়, বরং নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। এই ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে ধরে রাখাই তাদের লক্ষ্য।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুশ্চিন্তায় মরক্কো। হ্যামস্ট্রিং চোটের কারণে তিন গোল করা দলের অন্যতম ভরসা ইসমাইল সাইবারি মাঠে নামতে পারবেন না।
বিজ্ঞাপন
চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। এবার সেই হারের জবাব দিতে মুখিয়ে রয়েছে আফ্রিকার দলটি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম অবশ্য প্রতিশোধের বিষয়টি গুরুত্ব দিতে নারাজ। তার মতে, মাঠে যে দল ভালো খেলবে, জয়ও তারাই পাবে। তিনি বলেন, মরক্কো দারুণ ফুটবল খেলছে, তাই তাদের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে হবে।
এর আগে দুই দলের মধ্যে মোট ছয়টি ম্যাচ হয়েছে। এর মধ্যে চারটিতে জয় পেয়েছে ফ্রান্স, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।








