Logo

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ জুলাই, ২০২৬, ০৩:১২
ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এক গোল পিছিয়ে পড়েও দুর্দান্ত লড়াইয়ে ম্যাচে ফিরে এসে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে উঠেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড প্রথমে এগিয়ে গেলেও এরপর একের পর এক আক্রমণ চালিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় আর্জেন্টিনা। বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ হাতছাড়া করার পর অবশেষে ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেজ সমতাসূচক গোল করে দলকে ম্যাচে ফেরান।

এরপর যোগ করা সময়েই আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৯২তম মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ৬৪তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের পরিবর্তে মাঠে নেমে আক্রমণে নতুন গতি আনেন গঞ্জালেজ। পরের মিনিটেই ডান প্রান্ত থেকে আসা একটি লম্বা বলে হেড নিলেও ইংল্যান্ডের রক্ষণভাগ বিপদ সামলে নেয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

৬৯তম মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে গঞ্জালেজের শক্তিশালী হেড দারুণ দক্ষতায় রুখে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। নিচু ডাইভে তার অসাধারণ সেভ আর্জেন্টিনাকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করে।

৭২তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন কোচ লিওনেল স্কালোনি। মাঠ ছাড়েন জিওভান্নি সিমিওনে, নাহুয়েল মোলিনা ও লিসান্দ্রো মার্তিনেজ। তাদের জায়গায় নামেন রদ্রিগো দে পল, গনসালো মন্টিয়েল ও নিকোলাস ওতামেন্দি।

বিজ্ঞাপন

এর চার মিনিট পর দে পলের ক্রস থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে। পরের মিনিটে গঞ্জালেজের আরেকটি হেড জালে গেলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

৮৪তম মিনিটে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার শট পিকফোর্ড কর্নারের বিনিময়ে রুখে দেন। তবে পরের মিনিটেই সেই কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে ২৫ গজ দূর থেকে নেওয়া এনজোর দুর্দান্ত শট গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে জড়িয়ে যায়, ফলে সমতায় ফেরে আর্জেন্টিনা।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা শিবির। শেষ বাঁশি বাজার পর ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আকাশি-সাদা জার্সিধারীরা। এখন শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD