Logo

বিশ্বকাপ সেমিফাইনালে নতুন ইতিহাস গড়লেন মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ জুলাই, ২০২৬, ০৩:২৭
বিশ্বকাপ সেমিফাইনালে নতুন ইতিহাস গড়লেন মেসি
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এই ম্যাচে শুরুর একাদশে জায়গা করে নিয়ে তিনি বিশ্বকাপের সেমিফাইনালে খেলা ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হওয়ার রেকর্ড গড়েছেন।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের ৩৩তম ম্যাচ। একই সঙ্গে এটি তার তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালে অংশগ্রহণ।

পরিসংখ্যান অনুযায়ী, ৩৯ বছর ২১ দিন বয়সে মাঠে নেমে মেসি বিশ্বকাপের সেমিফাইনালে অংশ নেওয়া সবচেয়ে বেশি বয়সী নন-গোলরক্ষক খেলোয়াড় হিসেবে নাম লেখান ইতিহাসের পাতায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে বিশ্বকাপের দুটি সেমিফাইনালে খেলেছেন মেসি। সেই দুই ম্যাচে তিনি একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওই দুই সেমিফাইনালেই জয় পেয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও অভিজ্ঞ এই তারকার দিকে ছিল কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর। নতুন এই রেকর্ডের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটি অনন্য অর্জন যোগ করলেন লিওনেল মেসি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD