Logo

ফিফা র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল কত?

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ জুলাই, ২০২৬, ১৮:৪২
ফিফা র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল কত?
ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর অবস্থান দখল করেছে। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির দল।

বিজ্ঞাপন

বুধবার রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে জয় পাওয়ায় আর্জেন্টিনা র‌্যাঙ্কিংয়ে ২৬.৯০ পয়েন্ট যোগ করে। বর্তমানে দলটির মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৭০.৩৭।

বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। তবে গত ২ জুলাই ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে তাদের পেছনে ফেলে এক নম্বরে উঠে যায় ফ্রান্স। সে সময় স্পেন ছিল তৃতীয় স্থানে।

বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত ফ্রান্স শীর্ষস্থান ধরে রাখলেও স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর তারা অবস্থান হারায়। অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা আবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফ্রান্সকে হারিয়ে স্পেনও র‌্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি করেছে। সেমিফাইনালের জয়ে ৩০.৮২ পয়েন্ট অর্জন করে স্প্যানিশদের মোট পয়েন্ট হয়েছে ১৯৬৫.৬১, যা তাদের দ্বিতীয় স্থানে তুলে এনেছে।

অন্যদিকে, ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স। ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে, তাদের সংগ্রহ ১৮৮৯.৪২ পয়েন্ট।

বিজ্ঞাপন

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১৮০৪.৯২ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। এবারের বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের।

র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে মরক্কো (১৮০৩.৯৯), পর্তুগাল (১৭৮৭.৮৫), বেলজিয়াম (১৭৭৮.৩৬), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪) এবং মেক্সিকো (১৭৫৪.৩০)।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD