Logo

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচাতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ জুলাই, ২০২৬, ১১:৫৫
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচাতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর একাদশে কয়েকটি পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে বোলিং বিভাগে রদবদলের সম্ভাবনা বেশি।

বিজ্ঞাপন

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা টাইগারদের জন্য এটি 'বাঁচা-মরার' লড়াই।

প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় স্পিনার নাসুম আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। এছাড়া ব্যাটিংকে আরও শক্তিশালী করতে মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে অন্তর্ভুক্ত করার চিন্তাও রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পেস আক্রমণেও পরিবর্তনের আভাস রয়েছে। আবদুল গাফফার সাকলাইন সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে উইকেটের অবস্থা ও ম্যাচ পরিকল্পনা বিবেচনায় চূড়ান্ত একাদশ নির্ধারণ করবে টিম ম্যানেজমেন্ট।

বিজ্ঞাপন

এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারানো বাংলাদেশ টি-টোয়েন্টির প্রথম ম্যাচেও পরাজিত হয়েছে। ফলে সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, আবদুল গাফফার সাকলাইন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD