Logo

ফাইনালের শহরে একদিন শ্বাস নিলেই ১০টি সিগারেটের সমান ক্ষতি!

profile picture
ক্রীড়া ডেস্ক
১৮ জুলাই, ২০২৬, ১৩:২৭
ফাইনালের শহরে একদিন শ্বাস নিলেই ১০টি সিগারেটের সমান ক্ষতি!
ছবি: সংগৃহীত

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। বায়ুদূষণের বর্তমান পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, সেখানে পুরো একটি দিন খোলা বাতাসে শ্বাস নেওয়া মানে প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার সাবেক কর্মকর্তা ও দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রনি।

বিজ্ঞাপন

নিউইয়র্ক পোস্ট-এর সঙ্গে সাক্ষাৎকারে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের আগে সতর্কবার্তা দিলেন পেট্রনি। জনস্বাস্থ্য বিষয়ক সুপারিশ দিতে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তিনি।

বাইরে পুরো একটা দিন কাটানোর কথা উল্লেখ করে মাইকেল পেট্রনি বলেন, ‘এটা বলা যুক্তিসঙ্গত যে নিউইয়র্ক সিটিতে আজ বাতাসে শ্বাস নেওয়া মানে আপনি ১০টি সিগারেটের সমপরিমান ধুমপান করলেন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষজ্ঞের মতে, বায়ুর গুণমান সূচক (একিউআই) বিবেচনা করে এই হিসাব করা হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, ‘সাধারণ নিয়ম হলো, সারাদিনে একিউআই-এর প্রায় ২০ পয়েন্ট একটি সিগারেটের সমতুল্য। কণাগুলো অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় রক্তপ্রবাহে প্রবেশ করে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। সময়ের সাথে সাথে এটি জমা হতে থাকে এবং ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।’

তার মতে, বিশ্বকাপের ফাইনালে হাফটাইম, সম্ভাব্য এক্সট্রা টাইম ও অনুষ্ঠান মিলিয়ে তিন ঘণ্টার মতো বাইরে থাকলে আড়াইটি সিগারেটের মতো ধুমপান করা হয়ে যাবে।

বর্তমানে নিউইয়র্ক অঞ্চলে বায়ুর মান সূচক ১৫১ থেকে ২০০-এর মধ্যে অবস্থান করছে, যা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিশ্বকাপের আয়োজকরাও। তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের প্রধান অ্যান্ড্রু জিউলিয়ানি জানিয়েছেন, এখন পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ আয়োজনের প্রস্তুতিই বহাল রয়েছে এবং ম্যাচ যথাসময়ে শুরুর পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হয়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD