‘ফুটবল ইতিহাসের সবচেয়ে নোংরা দল আর্জেন্টিনা’

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে উত্তেজনার মধ্যেই আর্জেন্টিনা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন স্প্যানিশ সাংবাদিক রবার্তো গোমেজ। ক্রীড়াবিষয়ক অনুষ্ঠান ‘লা ত্রিবু’-তে তিনি দাবি করেন, ফুটবল ইতিহাসে সবচেয়ে ‘নোংরা’ খেলা দল হলো আর্জেন্টিনা।
বিজ্ঞাপন
গোমেজের বিশ্বাস, লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেনই এবার বিশ্বকাপ জিতবে। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, ‘আমার বিশ্বাস স্পেনই শিরোপা জিতবে। তবে সেই সাফল্যের জন্য দলকে কঠিন মূল্য দিতে হবে।’
আর্জেন্টিনাকে বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, স্পেনের সামনে এর চেয়ে কঠিন প্রতিপক্ষ আর হতে পারত না। তার মতে, এই ম্যাচ অনেকটা ‘অভিজ্ঞদের বিপক্ষে তরুণদের’ লড়াইয়ের মতো হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপরই আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে কড়া সমালোচনা করেন এই স্প্যানিশ সাংবাদিক। তিনি বলেন, ‘ফুটবল ইতিহাসে আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলা জাতীয় দল। তাদের কয়েকজন ফুটবলারের খেলার ধরন সহিংসতার কাছাকাছি এবং সামগ্রিকভাবে দলটিও বেশ আক্রমণাত্মক।’
তবে সমালোচনার পাশাপাশি আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য ও কিংবদন্তিদের প্রশংসাও করেন গোমেজ। তিনি বলেন, বিশ্বের সেরা কয়েকজন ফুটবলারের জন্ম দিয়েছে আর্জেন্টিনা। আলফ্রেডো দি স্টেফানো, দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির মতো কিংবদন্তিরা সেই দেশেরই ফুটবলার। একই সঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকেও ‘অসাধারণ কোচ’ হিসেবে অভিহিত করেন তিনি।
বিজ্ঞাপন
স্পেনের পারফরম্যান্স নিয়েও আত্মবিশ্বাসী গোমেজ। তার মতে, পুরো টুর্নামেন্টে সবচেয়ে আকর্ষণীয় ফুটবল খেলেছে স্পেন এবং এর বড় কৃতিত্ব কোচ লুইস দে লা ফুয়েন্তের। তিনি একাধিকবার বলেন, ‘এই বিশ্বকাপের সেরা কোচ লুইস দে লা ফুয়েন্তে।’
গোমেজ আরও জানান, টুর্নামেন্টের শুরুতে দে লা ফুয়েন্তের সঙ্গে তার ব্যক্তিগত আলাপ হয়েছিল। তখন স্প্যানিশ কোচ তাকে জানিয়েছিলেন, নকআউট পর্বে দল পুরোপুরি ছন্দে ফিরবে এবং ফাইনালে পৌঁছাবে নিখুঁত প্রস্তুতি নিয়ে। গোমেজের দাবি, স্পেনের ফাইনালে ওঠার মধ্য দিয়ে সেই কথাই বাস্তবে প্রমাণিত হয়েছে।








