রেফারি সঠিক দায়িত্ব পালন করলে বিশ্বকাপ জিতবে স্পেন: লাপোর্তা

বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে স্পেন। এই বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে ফুটবল বিশ্বের অনেকেই নিরপেক্ষ অবস্থান নিলেও, বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা স্পষ্টভাবে জানিয়েছেন, তার সমর্থন থাকবে স্পেনের পক্ষেই।
বিজ্ঞাপন
নিউইয়র্কের বিখ্যাত ফিফথ অ্যাভিনিউতে স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি স্পেনের পক্ষেই আছি।’
শুধু সমর্থনের কথা বলেই থেমে থাকেননি তিনি। স্পেনকেই সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দেখছেন বার্সা সভাপতি। তার ভাষায়, ‘আমার বিশ্বাস স্পেনই জিতবে। আমাদের দল যথেষ্ট শক্তিশালী। আর রেফারি যদি সঠিকভাবে ও দৃঢ়তার সঙ্গে ম্যাচ পরিচালনা করেন, তাহলে স্পেনের জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে। ম্যাচে রেফারিকে নিজের কর্তৃত্বও প্রতিষ্ঠা করতে হবে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
লাপোর্তার এমন মন্তব্য ইতোমধ্যেই ফুটবল মহলে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, বার্সেলোনার ইতিহাসে লিওনেল মেসি ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও কিংবদন্তি। তবুও জাতীয় দলের প্রসঙ্গে তিনি নিজের দেশের পক্ষেই অবস্থান নিয়েছেন।
সাক্ষাৎকারে এক পর্যায়ে হালকা মজার ঘটনাও ঘটে। উপস্থাপক হুয়ানমা কাস্তানিও লাপোর্তার পরা ব্লেজারকে সাদা রঙের বললে তিনি হেসে বলেন, ‘এটা সাদা নয়, আইভরি রঙের।’
রোববারের বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের জয় নিয়ে আত্মবিশ্বাসী লাপোর্তা এখন অপেক্ষায় আছেন, তার এই পূর্বাভাস মাঠের লড়াইয়ে কতটা বাস্তব হয় তা দেখার।








